শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

২৫ শে মার্চ কালরাত্রি স্মরণে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আলোক প্রজ্জ্বলন

নিউজ রুম / ১৪১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি
সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের উদ্যোগে ২৫ শে মার্চ কালো রাত্রি স্মরণে বিভিন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদেে আবৃত্তি বিভাগের শিক্ষার্থীদের ত্রৈমাসিক আবৃত্তি অনুষ্ঠান ‘ আমি মুক্ত জীবনানন্দ পর্ব—৩।
আজ সন্ধ্যা সাতটায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কবি অমিত চৌধুরী, সংগঠনের সভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মনির মোবারক, সহ সাধারণ সম্পাদক অসীম কুমার দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাঁধন সরকার, সদস্য অতনু দাশ জয়, শাহেদ হোছাইন মুবিন প্রমুখ।
কবিতা পাঠ করে আবৃত্তি বিভাগের শিক্ষার্থী কর্ণজীত শর্মা প্রথম, প্রান্তিলা বড়ুয়া, সুর্পনা ধর, রূপকথা শর্মা, আদ্রিজা দাশ, সমৃদ্ধি দে, অর্জুন দে সামিন, অর্ণব বসু, অদ্বিতি কর্মকার, তাদ্রিশি পাল, রায়ান মো. আমিন।
পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, সংগঠনের কোষাধ্যক্ষ স্বরূপ চক্রবর্তী৷
পরে ২৫ শে মার্চ কালোরাত্রি স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর