শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে তিন রোহিঙ্গা শ্রমিক নিহত

নিউজ রুম / ১৩৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

রহমান তারেক :
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় নিখোঁজ একজন কে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার উখিয়া সদরের মূহুরীপাড়ায় এ ঘটনা ঘটে।
বুধবার (২৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
নিহতরা হলেন, ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন (২৩), ৩নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের ছেলে ছৈয়দ আকবর (২০) ও ১৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের সুলতান আহমদ এর পুত্র নুরুল কবির (৩০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে ওসি জানান, পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে উপরে থাকা একটি বাড়ির আঙ্গিনা অংশের পাহাড় ধ্বসে পড়লে কর্মরত তিন শ্রমিক মাটিতে চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করে, পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উদ্ধার করা হয় আরো দুইজনের মরদেহ।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, ‘দুইজনের মরদেহ উদ্ধার করার পর যন্ত্রপাতি ব্যবহার করে ছৈয়দ আকবর এর মরদেহ উদ্ধার করা হয়েছে।’
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


আরো বিভিন্ন বিভাগের খবর