শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

চকরিয়ার সাহারবিলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এম পি উপজেলা প্রশাসন

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের শাহপুরা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে অগ্নিকাণ্ডে স্থানীয় জলদাশ পাড়ার চারটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী। এতে চার পরিবারের কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাহারবিল ইউনিয়নের শাহপুরা এলাকার জলদাশ পাড়ার চারটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

তিনি বলেন, পরিদর্শনকালে সাংসদ জাফর আলম তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা সহায়তা দিয়েছেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষথেকে ইউএনও জেপি দেওয়ান চারটি পরিবারকে ২৬ বান ঢেউটিন, শুকনো খাবার দিয়েছেন। পাশাপাশি সাহারবিল ইউনিয়ন পরিষদ তথা আমার ব্যক্তিগত তহবিল থেকে চারটি পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা এবং একটি করে চাউলের বস্তা দেওয়া হয়েছে। ##


আরো বিভিন্ন বিভাগের খবর