শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :
সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ এপ্রিল) হোটেল মিশুকের হল রুমে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, হোটেল মোটেল গেষ্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ, কক্সবাজার সদর প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক বেদারুল আলম, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার এর সভাপতি এইচ এম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিন কক্সবাজারের কোষাধ্যক্ষ ছৈয়দ আলম, টুয়াকের সভাপতি রেজাউল করিম, টুয়াকের সভাপতি আনোয়ার কামাল, সাধারণ সম্পাদক একেএম মুনীবুর রহমান টিটু ও বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম। এতে বক্তারা বলেন, একমাত্র সাংবাদিকরাই পারেন সমাজের সকল বিবেধ দূর করে একটি সুন্দর সমাজ গঠন করতে। সাংবাদিক সংসদ কক্সবাজারের সদস্যরা বেশিরভাগই তরুণ, তারা যে কাজ করে যাচ্ছেন, তা প্রশংসনীয়। এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারের প্রাক্কালে বিশেষ মোনাজাত করেন সাংবাদিক সংসদ কক্সবাজার এর উপদেষ্টা চ্যানেল আই কক্সবাজারের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক। পরে ইফতার পরিবেশন করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর