শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

চকরিয়া উপজেলা প্রেসক্লাবের ইফতার

নিউজ রুম / ১১৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক কালের কন্ঠ এবং দৈনিক আজাদী পত্রিকার চকরিয়া-পেকুয়া প্রতিনিধি সাংবাদিক ছোটন কান্তি নাথ’র সৌজন্য আয়োজিত ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পৌরশহরের এরিস্টো ডাইনের ব্যাংকুয়েট হলে ইফতার পার্টি সম্পন্ন হয়।
চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি প্রবীণ সাংবাদিক ইবনে আমিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথের সঞ্চালনায়,পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের মাননীয় সাংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম(বিএ,অনার্স,এমএ)।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চকরিয়ার প্রবীণ সাংবাদিক ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি এম আর মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, রফিক আহমদ, বিএম হাবিব উল্লাহ, মনজুর আলম প্রমূখ।
ইফতার পার্টিতে চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জিয়াউদ্দিন ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর মহসিন ও জেপুলিয়ান দত্ত, অর্থ সম্পাদক একেএম ইকবাল ফারুক, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এম. রিদুয়ানুল হক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আবদুল করিম বিটু, ক্রীড়া সম্পাদক জিয়াউল হক জিয়া, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক সুমন কান্তি দাশ, দপ্তর সম্পাদক আবদুল হামিদ, আইনবিষয়ক সম্পাদক খায়রুল বাশার সোহেল, সাংবাদিক মনছুর আলম রানা, নির্বাহী সদস্য শাহ আলম, শাহাদাত আলী জিন্নাহ, জেড এ ভুট্টো, মো. সাইফুদ্দিন, জমির হোছাইন, মিজানুর রহমান, মো. ওমর আলী, বিপ্লব দাশ,ফয়সাল আলম সাগর,তানভীর হাসান রিফাতসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী, দারুল কোরআন মাদরাসার পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী যুবলীগ নেতা আজিজুল হক, কালের কণ্ঠ শুভসংঘের চকরিয়ার সভাপতি আবুল মাসরুর, সিনিয়র সহ-সভাপতি বিপ্লব দাশগুপ্ত, নির্বাহী সদস্য আনিসুল ইসলাম ফারুকী, রায়হান সবুজ, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার কার্যকরী সভাপতি ও সমাজকর্মী রবিউল হাসান।
পরিশেষে মোনাজাত পরিচালনার মাধ্যমে ইফতার করেই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে


আরো বিভিন্ন বিভাগের খবর