শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

কক্সবাজারে ইউপি চেয়ারম্যানকে সদস্যদের অনাস্থা

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্যরা চেয়ারম্যানের প্রতি অনাস্থা জানিয়েছেন। লিখিতভাবে জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কাছে সে অনাস্থাপত্রটি পাঠিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ওই ইউনিয়ন পরিষদের ৯ সদস্য ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের প্রতি অনাস্থা প্রস্তাব আনেন।

ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, ঘুষ, স্বেচ্ছাচারিতা, সরকারি চাউল আত্মসাৎ ও সনদ প্রদানে বিধিমালা ভঙ্গ করে মনগড়াভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনাসহ ৬টি অনিয়মের কথা উল্লেখ করে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন ইউপি সদস্যরা।

অনাস্থা প্রস্তাবকারী সদস্যরা হলেন- আবদুল হক, শফিউল কাদের, আমান উল্লাহ, হাফেজ আহমদ, নুরুল ইসলাম, মো. ইলিয়াছ এবং সংরক্ষিত আসনের সদস্য মোবিনা খাতুন, খালেদা বেগম।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, দরিদ্রদের জন্য ইউনিয়ন পরিষদে আসা ভিজিএফ কার্ড নিয়ে অনেক মেম্বার বাণিজ্য করার প্রচেষ্টা চালিয়েছিলেন। তা জেনে প্রকৃত দরিদ্র পরিবারে আমি নিজ উদ্যোগে কার্ড পাঠানোর ব্যবস্থা করেছিলাম। এতে তাদের আশাভঙ্গ হওয়া কয়েকজন মেম্বার মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান, ইউএনও এবং সংসদ সদস্যের বসার কথা হয়েছে। অভিযোগ পুরোটাই মিথ্যা।
###


আরো বিভিন্ন বিভাগের খবর