শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

সাউথ বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন

নিউজ রুম / ১৭৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বিডি ডেস্ক :
সাউথ বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন ঢাকা’র আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ১৬ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে দুপুর ১ টায় দক্ষিণ বাংলার ২১ জেলার ঢাকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ কমিটি গঠিত হয়েছে।
কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের উপদেষ্ট সম্পাদক আবু সাঈদ খান ও সদস্য সচিব জার্মান সংবাদ সংস্থা ডিপিএ এর বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু।
সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য সাংবাদিকদের মানোন্নয়নসহ অত্র অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারী শিল্পায়নে উদ্বুদ্ধকরণ, প্রযুক্তি ভিত্তিক বিনিয়োগে আগ্রহ সৃষ্টি, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করা।
৩০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক পি আর বিশ্বাস (দা এশিয়ান এজ) ও মো. আলম হোসেন খান (আমাদের বার্তা), যুগ্ম-সদস্য সচিব শেখ মুহাম্মদ জামাল হোসাইন (মুখপাত্র), সদস্য দীপ আজাদ (নাগরিক টিভি), রাকিব হাসনাত সুমন (বিবিসি), মোহসিন হাবিব (ইত্তেফাক), বোরহানুল হক সম্রাট (দেশ টিভি), সিদ্দিকুর রহমান (আলোর ঠিকানা), এম এ কুদ্দুস (সংবাদ), মোজাম্মেল হক চঞ্চল (যুগান্তর), আহমেদ পিপুল (এন টিভি ), শরীফ উদ্দিন লিমন (আরটিভি), বানী ইয়াসমিন হাসি (বিবার্তা২৪), মামুন ফরাজী (যুগান্তর), ওয়াকিল আহমেদ হিরণ (সমকাল), আশীষ কুমার দে (সংবাদ সারাবেলা), মুজিবুর রহমান জিতু (বাসস), পান্থ রহমান (চ্যানেল আই), সিদ্দিকুর রহমান খান (আমাদের বার্তা), মো. রেজাউল করিম (ইত্তেফাক), হেমায়েত হোসেন (দ্য কান্ট্রি টুডে), কাজী সোহাগ (মানব জমিন), দেব দুলাল মিত্র (ভোরের কাগজ), রাজু হামিদ (নাগরিক টিভি), সহিদুল হাসান খোকন (কোলকাতা টিভি) পলাশ মাহমুদ (কালবেলা), এস কে রেজা পারভেজ (রাইজিংবিডি), নাদিয়া শারমিন (একাত্তর টিভি)।


আরো বিভিন্ন বিভাগের খবর