শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

আওয়ামী লীগের মেয়র প্রার্থী মাহবুব কক্সবাজার আসছেন আজ

নিউজ রুম / ১৩১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
????????????????????????????????????????????????????????????

বিডি প্রতিবেদক :
আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি ও বর্তমান কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান দলীয় মনোনয়ন পাওয়ার পর সোমবার কক্সবাজার আসছেন।
মাহবুবুর রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন,
প্রিয় কক্সবাজার পৌর বাসী আসসালামু আলাইকুম।
আমি মাহাবুবুর রহমান (ভারপ্রাপ্ত মেয়র সাবেক)আপনাদের সন্তান,জননেত্রী শেখ হাসিনার মনোনীত পৌর মেয়র পদ প্রার্থী।
আজ সোমবার বাংলাদেশ আওয়ামি লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদেরর নির্দেশে সন্ধ্যা ৭ ঘঠিকার সময় কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে কক্সবাজার পৌর শহর কে পরিষ্কার পরিছন্ন,জলাবদ্ধতা নিরসন, সকল নাগরিক সুবিধার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট সিটি গঠনের অঙ্গীকারবদ্ধ হয়ে আল্লাহর নামে আমার নির্বাচনী কর্মসূচি শুরু করতে যাচ্ছি।
আমার আবেগ ও ভালবাসার সংগঠন আওয়ামিলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ,কৃষকলীগ,শ্রমিক লীগ,তাঁতী লীগ,মৎস্যজীবী লীগ সহ সকল সংগঠনের নেতাকর্মীদের প্রতি রইল অকৃত্রিম ভালবাসা। অতীতের মত সকল সংগঠনের সকল নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি,সকল পেশার সকল শ্রেনী মানুষের দোয়া ও সহযোগিতায় আমরা বিজয় নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ।
মাহবুবুর রহমানের পারিবারিক সূত্র জানিয়েছেন, সন্ধ্যা সাতটায় কক্সবাজার বাস টার্মিনাল থেকে মোটরসাইকেল শুভযাত্রা নিয়ে তিনি কক্সবাজার শহরে প্রবেশ করে কক্সবাজার পৌরসভার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে পৌরবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
এরপর প্রয়াত আওয়ামী লীগ নেতাদের কবর জিয়ার করবেন। এভাবেই তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহবুবুর রহমান। তিনি সকলের সহযোগীতা কামনা করে কক্সবাজার কে স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে আগামী পৌর নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর