শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

১০ লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি রিমান্ডে

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক পয়েন্টে ট্রলার থেকে ১০ লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে কক্সবাজার সদরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শ্রীজ্ঞান তঞ্চঙ্গা পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মঞ্জুর হওয়া আসামিরা হলেন মাতারবাড়ির এলাকার ট্রলারমালিক বাইট্টা কামাল ও ট্রলারের মাঝি করিম সিকদার। গতকাল মঙ্গলবার তাদের গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। এজাহারের উল্লেখ থাকার অপর দুই আসামি হলেন মাতারবাড়ির আনোয়ার হোসেন ও বাবুল মাঝি।
কক্সবাজার সদর থানায় ট্রলারমালিক সামশুল আলম ওরফে সামশু মাঝির স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দূর্জয় বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
দূর্জয় বিশ্বাস বলেন, আদালতের আদেশ পাওয়ার পর আজ থেকে তাদের রিমান্ডের নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনায় এজাহারভুক্ত অপর ২ আসামিসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের পাঁচটি দল মাঠে কাজ করছেন।
প্রসঙ্গত, গত রোববার সকালে রশি দিয়ে ট্রলারটি টেনে কক্সবাজারের নাজিরারটেক মোহনায় নিয়ে আসেন স্থানীয় জেলেরা। খবর পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে ১০ জনের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। লাশগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়। সেখান থেকে গত মঙ্গলবার ছয়জনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর