শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :
সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হোটেল মিশুকের হল রুমে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সহ সভাপতি আমান উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহাগ্রন্থ আল কোরআন পাঠ করেন আব্দুল্লাহ সায়েম।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক সংসদ কক্সবাজারের এ ঈদ পুনর্মিলনী ঈদের আনন্দকে দ্বিগুন করে দিয়েছে। পর্যটন সমৃদ্ধ ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ উপজেলার সার্বিক উন্নয়নে সমাজের অবহেলিত ও নিষ্পেষিত মানুষের অধিকার, নানা অনিয়ম, দুর্ণীতির বিষয়ে সরেজমিনে সাহসী সাংবাদিকতার প্রতি ভূয়সি প্রশংসা করে এ ধরণের সংবাদ প্রকাশের প্রতি জোর দাবি জানান।
সভা ও পুনর্মিলনীতে সকল সাংবাদিকগনের ঈদ স্মৃতিচারণ, সমসাময়িক বিষয় ও বস্তুনিষ্ট সাংবাদিকতা নিয়ে আলোচনা করা হয়। সংগঠনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নির্বাচনের বিষয়ে আলোচনা করা হয়, সংগঠনের চলমান বিভিন্ন বিষয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কার্যক্রম বেগবান করতে বিশদ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজারের সহ সভাপতি সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক, শহিদুল করিম শহিদ,
এম এ সাত্তার, জান্নাতুল নেহা, আশরাফ বিন ইউসুফ, সাইদুজ্জামান সাঈদ, কফিল উদ্দিন, শাহেদ হোছাইন মুবিন, আব্দুর রশিদ মানিক, আব্দুল্লাহ সায়েম, সাজন বড়ুয়া সাজু, সাদেক হোসাইন খোকা, তাহসিন হাসান, নাজমুল ইসলাম, ইব্রাহিম খলীল, তানিম চৌধুরী, বাঁধন সরকারসহ প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর