শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

২৮বছর পরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লিয়াকত গ্রেফতার

নিউজ রুম / ১৬৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ার সাইদুল হক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ লিয়াকত আলীকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-৭।
গত সোমবার বিকেলে চট্টগ্রামের পাঁচলাইশ থানার ২নম্বর গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার-লিয়াকত চকরিয়া উপজেলার মানিকপুর ইউনিয়নের বাজারপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
জানা যায়, ১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর মানিকপুর ইউনিয়নের বাজারপাড়া এলাকায় ক্যারামবোর্ড খেলা নিয়ে বাকবিতন্ডার জেরে প্রতিপক্ষের লোকজন সাঈদুল হককে কাঠের বাটাম দিয়ে পিঠিয়ে হত্যা করেছিল।এ ঘটনায় নিহতের পিতা শামসুল আলম বাদী হয়ে চকরিয়া থানায় ৬জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।ওই মামলায় লিয়াকত ছাড়া সবাই গ্রেফতার হয়েছিল।
মামলাটিতে তদন্তকারী কর্মকর্তা ৬ আসামীর মধ্যে লিয়াকত আলীসহ তিনজনের বিরুদ্ধে চার্জশীট আদালতে প্রেরণ করেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকতকে যাবজ্জীবন ও অপর দুই আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। অপর দুই আসামী সাজা ভোগ করলেও লিয়াকত পলাতক ছিলেন।যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লিয়াকতকে দীর্ঘ ২৮বছর খুঁজছিল প্রশাসন।অবশেষে ১মে র‍্যাব-৭ এর হাতে ধরা পড়েন লিয়াকত।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, র‌্যাব-৭ লিয়াকতকে চট্রগ্রামের চন্দনাইশ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরে তাকে থানায় হস্তান্তর করেন। মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর