শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসন সেন্টার ঘুরে দেখলেন চীনা রাষ্ট্রদূত

নিউজ রুম / ১২৭ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

পলাশ উথিয়া :
কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে সম্ভাব্য প্রত্যাবাসনকে সামনে রেখে টেকনাফের কেরুণতলী (নয়াপাড়া) প্রত্যাবাসন সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তারা কারো সঙ্গে কথা বলেননি।
আজ শনিবার দুপুরে চীনা রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যর একটি দল কেরুণতলী প্রত্যাবাসন সেন্টারের কক্ষগুলো ঘুরে দেখেন। এই সময় অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার খালিদ হোসেনসহ সরকারের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
পরিদর্শনের বিষয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার খালিদ হোসেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফের এক রোহিঙ্গা নেতা বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে সম্ভাব্য প্রত্যাবাসনকে সামনে রেখে চীনা রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি দল কেরুণতলী প্রত্যাবাসন সেন্টারে আসেন। পরে রাষ্ট্রদূত সেন্টারের কক্ষগুলো ঘুরে দেখেন। তবে তারা কারো সঙ্গে কথা বলেননি।
এদিকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা করতে চলতি মাসে মিয়ানমারের একটি প্রতিনিধি দলের বাংলাদেশে আসার কথা ছিল। তবে সাইক্লোন ‘মোখা’র কারণে পিছিয়ে দিয়েছে মিয়ানমার। এর আগে গত ৫ মে বাংলাদেশ সরকারের প্রতিনিধি ও রোহিঙ্গা প্রতিনিধিরা রাখাইন সফর করেছিলেন। নিজেদের দেশে ফিরে যাওয়ার ব্যাপারে রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির জন্য এ মাসেই মিয়ানমার তাদের প্রতিনিধি দল পাঠানোর কথা বলেছিল।


আরো বিভিন্ন বিভাগের খবর