শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ সন্ত্রাসী গোলাগুলি : পুলিশ গুলিবিদ্ধ

নিউজ রুম / ১৮৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার (০২ আগস্ট) দুপুরে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৬ এপিবিএন পুলিশ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি হাসান বারী নুর জানান, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের পাহাড়ি এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থানের খবর পেয়ে এপিবিএন পুলিশ এর একটি টিম অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার সাথে সাথে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে এসময় সন্ত্রাসীরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ কাওসার নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়। তাকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, পাহাড়ে অবস্থানকারীরা রোহিঙ্গা ডাকাত গ্রুপের সদস্য। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর