শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

খুটাখালী থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী র পাহাড়ী জঙ্গল থেকে প্রায় ৬৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।
মঙ্গলবার (৬ জুন) বিকেল ৫টার সময় উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লম্বাতলীর পানির আগা নামক বনভূমির জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্হানীয় মেম্বার নুর মোহাম্মদ পেঠান বিষয়টি থানা ওসি মহোদয়কে জানিয়েছেন বলে জানান প্রতিবেদককে।
সরেজমিনে গেলে দেখা য়ায়,খুটাখালীর লম্বাতলীর পানির আগা নামক জঙ্গলে পাহাড়ে ঢালুকে চিত করে পড়ে আছে অজ্ঞাত প্রায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের লাশ।লাশের গায়ে কোন আঘাতের চিহৃ দেখা যায়নি।
মেম্বারের দেওয়া সংবাদ ভিত্তিতে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী,ওসি তদন্ত আব্দুল জব্বার,অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার,এসআই মোঃফারুক সহ ৪/৫জনের পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্হিত হয় লাশটি উদ্ধার করেন।উদ্ধারের পূর্বে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করেছেন।
এবিষয়ে চকরিয়া অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,স্হানীয় মেম্বারের দেওয়া সংবাদের ভিত্তিতে খুটাখালীর পাহাড়ী জঙ্গল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশটি উদ্ধার করি।লাশের গায়ে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।তাই
থানার এসআই ফারুকের নেতৃত্বে অজ্ঞাত লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।খুটাখালী থেকে যাওয়ার পূর্বে বিপিআই পুলিশ লাশটি শনাক্তের জন্য আঙ্গুলের চাপ নিয়ে গেছেন বলে জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর