শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

গভীর রাতে টাকা বিতরণকালে বিদ্রোহী প্রার্থীর কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ রুম / ২৮৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে গভীর রাতে টাকা বিতরণ করার সময় ঐ প্রার্থীর এক কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কক্সবাজারের জেলা প্রশাসন সুত্রে জানা যায় গতকাল ১০ জুন শনিবার রাত সাড়ে এগারোটার সময় কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মোহাজের পাড়া এলাকায় স্টেডিয়ামের কাছে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদ এর পক্ষে টাকা বিতরণের খবর পেয়ে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় মোঃ ইসমাইল হোসেন নামে বিদ্রোহী প্রার্থীর এক কর্মীকে হাতে নাতে আটক করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ ঘটনাস্থলে ঘটনার সত্যতা পেয়ে জনসম্মুখে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনী ১৭(গ ) ধারায় ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তার নিকট থাকা ২২৬০ টাকা ও টাকা বিতরণের লিস্ট জব্দ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান পৌর নির্বাচনের আচরণ বিধি লংঘন করায় এই জরিমানা করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর