শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে র‍্যাবের টহল

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

কল্লোল দে :
বৃহস্পতিবার সকাল ১১ টায় কক্সবাজার পর্যটন এলাকায় ঈদের ছুটিতে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে টহল জোরদার করেছে র‍্যাব-১৫।
প্রায় ২৫ জনের একটি টিম কলাতলী ডলফিন মোড় হয়ে সুগন্ধা পয়েন্টের বিভিন্ন স্থানে অবস্থান নেন। সেখানে আগত দেশি-বিদেশী পর্যটকদের সঙ্গে কথা বলার পাশাপাশি কক্সবাজারের সার্ভিক নিরাপত্তার বিষয় তাদের তুলে ধরেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল আন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।
এসময় আবু সালাম চৌধুরী বলেন- ঈদকে সামনে রেখে বেড়াতে আসা কক্সবাজারের পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধি জোরদারের স্বার্থে অন্যান্য প্রশাসনিক টিমের পাশাপাশি র্যাবও কাজ করে যাচ্ছে। যাতে পর্যটকরা নির্বিঘ্নে তাদের সময় কাটাতে পারে।
পর্যটক খাতকে সমৃদ্ধ করতে সরকারের নানা উদ্যোগের পাশাপাশি নিরাপত্তা জোরদারে র্যাবও সবসময় মাঠে কাজ করে যাচ্ছে।
এসময় র্যাব দেশের নানা প্রান্ত থেকে ঘুরতে আসা পর্যটকদের সাথে কথা বলেন। তাদেরকে নিরাপত্তা বিষয়ে সচেতন করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর