শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

মিয়ানমারে রোহিঙ্গা জাতিগত নিধনযজ্ঞ ও সম্ভ্রমহানির তথ্য নিলেন আইসিসি প্রতিনিধিরা

নিউজ রুম / ১৩৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

কল্লোল দে :
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিরা মিয়ানমারে নির্যাতন-নিপীড়নে শিকার ৩৫ জন রোহিঙ্গার সাথে আলাপ করেছেন। যে সব রোহিঙ্গারা মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞ, সম্ভ্রমহানি সহ ভয়াবহ নির্যাতন, আগুনে ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়ার বর্ণনা দিয়েছেন আন্তর্জাতিক আদালতের প্রতিনিধিদের।

প্রতিনিধিরা রোহিঙ্গাদের এসব বর্ণনা শুনে আরও কয়েকজন তথ্য সংগ্রহ করতে আসা হতে পারে বলে জানিয়েছেন। একই সঙ্গে সাক্ষ্য প্রদানের প্রয়োজনে এসব রোহিঙ্গাদের নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রয়োজন হতে পারে এবং যাওয়ার প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিরা বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টার দিকে কুতুপালংস্থ ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/১ বøকে যান। ওখানে ১১ টা ২০ মিনিট পর্যন্ত অবস্থান করে প্রতিনিধিরা যান বালুখালীস্থ ১২ নম্বর ক্যাম্পে। যেখানে দুপুর দেড় টা পর্যন্ত অবস্থান নেন।

প্রতিনিধিদলটির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা, কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের এক কর্মকর্তা ছিলেন।

সঙ্গে থাকা কক্সবাজারস্থ অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার খালিদ হোসেন জানিয়েছেন, প্রতিনিধিদলটি কুতুপালংস্থ ১-পশ্চিম নম্বর ক্যাম্পে ১৫ জন ও বালুখালীস্থ ১২ নম্বর ক্যাম্পে ২০ জন রোহিঙ্গার সাথে আলাপ করে তথ্য সংগ্রহ করেন।

এর বিস্তারিত কোন তথ্য প্রদানে এই কর্মকর্তা রাজী না হলেও প্রতিনিধিদলের সাথে আলাপ করা রোহিঙ্গাদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মাস্টার জুবাইর জানান, মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞ, সম্ভ্রমহানি সহ ভয়াবহ নির্যাতন, আগুনে ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়ার তথ্য নিয়েছেন তারা। রোহিঙ্গারা যে তা দেখেছেন, যাদের স্বজন হারিয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন তা বর্ণনা দিয়েছেন।

আলাপকারি নারী জামালিকা জানান, তিনি এবং তার পরিচিত নারীদের মধ্যে যারা ধর্ষণের শিকার হয়েছেন তার বর্ণনা, তার স্বজনদের হত্যার তথ্য তিনি জানিয়েছেন।

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চালানো নির্যাতন-নিপীড়নের তথ্যানুসন্ধানের জন্য বুধবার কক্সবাজার আসেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এসব প্রতিনিধিরা। বুধবার কক্সবাজারে পৌঁছে বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন তারা।


আরো বিভিন্ন বিভাগের খবর