শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

জাতীয় নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকার বিজয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মেয়র মুজিবের

নিউজ রুম / ১৪৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি ::
জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা-উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান বলেছেন, বিএনপি-জামায়াত জ্বালাও পোড়াও এবং হত্যার রাজনীতি করেছে। তাই অত্যাচার নির্যাতনের বিপরীতে এবং অসাম্প্রদায়িক চেতনার পক্ষে নৌকাকে বিজয়ী করার কোন বিকল্প নেই। সারাদেশে যে অপ্রতিরোধ্য উন্নয়ন চলছে তা আরো বেগবান করতে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে বিজয়ী করার আহবানও জানান তিনি।
মেয়র মুজিব বলেন,”দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিলে কক্সবাজার সদর, রামু এবং ঈদগাঁও এলাকার প্রতিটি ইউনিয়নকে স্মার্ট শহর হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”
শুক্রবার বিকেল ৪টার দিকে মধ্যম পোকখালী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত দলীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট বদিউল আলম সিকদার, এডভোকেট আয়াছুর রহমান, ইঞ্জিনিয়ার বদিউল আলম, অধ্যাপক ফিরোজ আহমদ, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইমরুল রাশেদ, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা মহিদুল্লাহ, দিদারুল আলম কোম্পানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী, খুরুশকুলের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আহমদ করিম সিকদার, পোকখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আমজাদ হোসেন, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন বক্তব্য রাখেন।
পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা।
এমন ভালবাসা জবাবে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুজিব।


আরো বিভিন্ন বিভাগের খবর