শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

চকরিয়ায় ঔষধ কোম্পানির প্রতিনিধিকে জবাই করে হত্যা

নিউজ রুম / ১৩৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ:
কক্সবাজারের চকরিয়ায় হাসপাতাল এলাকা থেকে ঔষুধ কোম্পানীর এক বিক্রয় প্রতিনিধির (এসআর) জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহজনক একজন কে আটক করেছে পুলিশ।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার জানান, শনিবার রাত ১১ টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানার ভিতরের মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. এরশাদুল্লাহ (৩২) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। তিনি বেসরকারি ঔষুধ কোম্পানী ‘হেলথ কেয়ার’ এর চকরিয়া উপজেলার বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তবে কারা, কি কারণের এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয় বলে জানান পরিদর্শক (তদন্ত)।

স্থানীয়দের বরাতে আব্দুল জব্বার বলেন, রাতে ব্যবসায়িক কাজে মো. এরশাদুল্লাহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছিলেন। এক পর্যায়ে ৩/৪ জন অজ্ঞাত লোক তাকে জোরপূর্বক ধরে নিয়ে হাসপাতালের নির্জন মাঠের দিকে যায়। পরে তাকে গলায় উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

“ পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এরশাদুল্লাহকে আহত অবস্থায় উদ্ধার করে। এসময় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। “

পরিদর্শক (তদন্ত) বলেন, কারা, কি কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। ব্যবসায়িক লেনদেন নাকি অন্য কোন কারণে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।
তবে একই বিক্রয় কোম্পানির প্রতিনিধি আশেক বিল্লাহ (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান আব্দুর জব্বার।

তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর