শিরোনাম :
জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ

চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদে ১০ম বারের মতো সভাপতি হলেন সিরাজ উদ্দিন আহমদ

নিউজ রুম / ১৭০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ :
কক্সবাজারের চকরিয়া উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদে ১০ম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর বাবা মাস্টার সিরাজউদ্দীন আহমদ। তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বৃহস্পতিবার ৪ আগস্ট বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন চকরিয়া উপজেলা শিক্ষা অফিসার অঞ্জন চক্রবর্তী। তিনি বলেন, তফসিল মোতাবেক বৃহস্পতিবার ৪ আগস্ট চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে দাতা সদস্য, অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি সদস্যসহ কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় সভাপতি নির্বাটিত হয়েছেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল মজিদ সিকদারের সুযোগ্য পুত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য মাস্টার সিরাজ উদ্দিন আহমদ।
নির্বাচনে কমিটির বিভিন্ন ক্যাটাগরিতে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী-দাতা সদস্য, ফোরকানুল ইসলাম অভিভাবক সদস্য, এ.কে.এম শাহাব উদ্দিন অভিভাবক সদস্য, আনোয়ারুল ইসলাম কাজল-অভিভাবক সদস্য, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ অভিভাবক সদস্য, জায়তুন নেছা-অভিভাবক সদস্য সংরক্ষিত মহিলা, খোরশেদ আলম-সাধারন শিক্ষক প্রতিনিধি, মোঃ রেজাউল করিম-সাধারন শিক্ষক প্রতিনিধি,নার্গিস আক্তার মহিলা শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। ##


আরো বিভিন্ন বিভাগের খবর