শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজার কে পরিবেশবান্ধব পর্যটন নগরী করে গড়ে তুলতে ৩০ প্রকল্প

নিউজ রুম / ১৭৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :
কক্সবাজারকে একটি পরিকল্পিত পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে ৩০টি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব তৈরি করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। প্রকৃতি কে সমন্বিত করে পরিবেশবান্ধব এসব প্রকল্প বাস্তবায়ন হলে পুরো পর্যটন নগরীর চেহারা পরিবেশ বান্ধব হয়ে উঠবে বলে মনে করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর (অব) মো: নুরুল আবছার।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দিবসটি উপলক্ষে সকালে কউকের উদ্যোগে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি কউক কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে সৈকতের লাবনী পয়েন্ট ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কউক সম্মেল কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সোলাইমান ও কক্সবাজার গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান। সভায় কীনোট উপস্থাপন করেন কউকের উপপরিকল্পনাবিদ তানভির হাসান রেজাউল।
সভায় কউক চেয়ারম্যান বলেন, কক্সবাজারে
যেকোন উন্নয়নের ক্ষেত্রে বায়োডাইভারসিটির বিষয়টি বিবেচনায় রাখতে হবে। ৫০ বছরের একটি দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা থাকতে হবে। এই মহাপরিকল্পনা গত মাসে পাস হয়েছে। আগামী ৭ অক্টোবর থেকে ডিজিটাল সার্ভে শুরু হবে।
পরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের এর মাল্টিপারপাস হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কউক চেয়ারম্যান কমডোর (অব.) মোহাম্মদ নুরুল আবছার।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সোলাইমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।
কউক চেয়ারম্যান বলেন, কক্সবাজারকে সবার জন্য বাসযোগ্য করতে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করে যাচ্ছি। জেলাকে পরিকল্পিত নগরায়ন করতে হবে। ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করেই টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি।
এসময় কউক এর সদস্য (প্রকৌশল) লে. কর্নেল তাহসিন বিন আলম, কউক সচিব আবুল হাসেম, অ্যাকশন এইড বাংলাদেশের কর্মকর্তা ও সরকারি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর