শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

দোহাজারী কক্সবাজার রেল লাইনের ৯২ শতাংশ কাজ শেষ : ১২ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :
দোহাজারী কক্সবাজার রেললাইনের কাজ ৯২ শতাংশ শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক মতো এগোলে আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
এর আগে ২ নভেম্বর ওই রেলপথে অনুষ্টিত হবে ট্রেনের ট্রায়াল রান।
সোমবার বিকালে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চাঁদের পাড়ায় নির্মিতব্য আইকনিক রেল স্টেশন পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
নূরুল ইসলাম সুজন বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের নির্মাণকাজ সার্বিকভাবে ৯২ শতাংশ শেষ হয়েছে। শতবর্ষী কালুরঘাট সেতুর শক্তিশালীকরণ, রেললাইনের সংযুক্তকরণ এবং আইকনিক স্টেশনের পরিপাটিসহ বাকী কাজগুলো শেষ হলে আগামী ২ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেনের ট্রায়াল রান করা হবে। এতে সার্বিকভাবে সফলতা পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ নভেম্বর ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন।
সবকিছু ঠিকঠাক মতো এগোলে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে পৌণে ১০০ বছর আগে দোহাজারীতে থেমে যাওয়া ট্রেনের স্বপ্নযাত্রা কক্সবাজার পৌঁছার আলোরমুখ দেখবে বলে মন্তব্য রেলমন্ত্রী।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক আনুষ্ঠানিক উদ্বোধনের পর দ্রুততার সাথে বাণিজ্যিকভাবে নিয়মিত ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে। পাশাপাশি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত পর্যটকদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ট্রেনের ব্যবস্থা নেওয়া হবে।
প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য মতে, গত এক দশক আগে থেকে ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দোহাজারী-কক্সবাজার রেললাইন। প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে ৩৯ টি বড় সেতু, ২২৩ টি ছোট সেতু ও কালভার্ট এবং বিভিন্ন শ্রেণীর ৯৬ টি লেভেল ক্রসিং। এছাড়া ৯ টি স্টেশনের পাশাপাশি বন্যহাতি ও বন্যপ্রাণি চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে ওভারপাস।
এছাড়া শেষ পর্যায়ে রয়েছে নান্দনিক সৌন্দর্য্যের ঝিনুক আকৃতির আইকনিক স্টেশনের কাজও।


আরো বিভিন্ন বিভাগের খবর