শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

বিপুল পরিমাণ অস্ত্র গুলিসহ রোহিঙ্গা নারী গ্রেপ্তার

নিউজ রুম / ১৪১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩টি ওয়ান শুটার গান,১ টি একনলা বন্দুক,৫ রাউন্ড রাইফেল এর গুলিসহ ১ রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন পুলিশের সদস্যরা।এসময় সন্ত্রাসীরা পাহাড়ের উপর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশ আত্নরক্ষার্থে পাল্টা ৪(চার) রাউন্ড শর্টগানের কার্তুজ ফায়ার করে।এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার ১৯(অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৪ মেইন-ব্লক-সি, সাব-ব্লক- সি/৫ এ অভিযান চালিয়ে রোহিঙ্গা আনসার উল্লাহর বসতঘর থেকে তাকে বিপুল পরিমাণ অস্ত্র গুলিসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রোহিঙ্গা হলেন,ক্যাম্প-৪,সাব-ব্লক- সি/৫, ব্লক- সি,এর আনসার উল্লাহর স্ত্রী ইয়াছমিন আরা (২৭)। ১৪ এপিবিএন রাত ৭ টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল এর নির্দেশনায় মোঃ সাইফুজ্জামান, সহ-অধিনায়ক (পুলিশ সুপার) এর দেওয়া তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে LIC PHQ এর সহায়তায় অংশু কুমার দেব, সহকারী পুলিশ সুপার, ক্যাম্প কমান্ডার, ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প,এসআই আসাদ ও QRT টিম ও মোবাইল টিম রোহিঙ্গা ক্যাম্প-৪ মেইন-ব্লক-সি, সাব-ব্লক- সি/৫ এ অভিযান চালিয়ে রোহিঙ্গা আনসার উল্লাহর বসতঘর হতে রোহিঙ্গা নারী ইয়াছমিন আরা (২৭), নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।এসময় তার হেফাজত হতে ৩টি ওয়ান শুটারগান, ১ টি একনলা বন্দুক, ৫ রাউন্ড রাইফেল এর গুলি উদ্ধার করা হয়। এব্যাপারে রোহিঙ্গা নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর