শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

ক্যাম্প থেকে অবৈধভাবে বের হওয়া ৫১ রোহিঙ্গা আটক

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

রহমান তারেক :
রোহিঙ্গা ক্যাম্প থেকে নানা অজুহাতে বের হয়ে কক্সবাজার শহরের দিকে যাত্রা দেয়া ৫১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে উখিয়ার মুহুরিপাড়া টেকনিক্যাল কলেজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, নানা অজুহাতে ক্যাম্প থেকে বের হয়ে টমটম এবং বাসে করে কক্সবাজার ও বিভিন্ন এলাকায় কাজের অজুহাতে পালিয়ে যাচ্ছিলো রোহিঙ্গারা। তারা বের হয়ে সারাদেশে ছড়িয়ে পড়ছে এবং নানা অপরাধে জড়িয়ে পড়ছে। যা ঠেকাতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দেড় ঘন্টা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে বের হয়ে আসা ৫১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্ব স্ব ক্যাম্প ইনচার্জের মাধ্যমে নির্দিষ্ট ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর