শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

২১ টি স্বর্ণের বারসহ ‘আন্তর্জাতিক চোরাচালান চক্রের’ এক পাচারকারিকে গ্রেপ্তার করেছে বিজিবি

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের রামুতে কাভার্ডভ্যান তল্লাশী চালিয়ে ২১ টি স্বর্ণের বারসহ ‘আন্তর্জাতিক চোরাচালান চক্রের’ এক পাচারকারিকে গ্রেপ্তার করেছে বিজিবি।
বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
গ্রেপ্তার মো. আবুল মুনছুর (৪০) নারায়নগজ্ঞ জেলার সদর থানার মৃত শামসুল ইসলামের ছেলে।
লে. কর্নেল ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, বুধবার মধ্যরাতে আন্তর্জাতিক চোরাচালান চক্রের এক সদস্য বিপুল পরিমান স্বর্ণের একটি চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের খবর পায় বিজিবি। পাচার হয়ে আসা স্বর্ণের চালানটি নিয়ে চক্রটির সদস্যরা যানবাহন যোগে টেকনাফ দিক আসার খবরে বিজিবির সদস্যরা শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) রামু উপজেলার বিজিবির মরিচ্যা চেকপোস্টে নজরদারি জোরদার করে। এক পর্যায়ে সেখানে টেকনাফ দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান থামার জন্য নির্দেশ দেন। এতে সন্দেহজনক এক ব্যক্তিকে গাড়ী থেকে নামিয়ে তল্লাশী চালানো হয়।
“ পরে সন্দেহজনক লোকটির পরিহিত পায়জামার ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২১ টি স্বর্ণের বার। উদ্ধার হওয়া এসব স্বর্ণের ওজন ৩ কেজি ৪৯৩ গ্রাম। যার আনুমানিক মূল্য ৩ কোটি ১ লাখ ২০ হাজার ৮৫ টাকা। “
বিজিবির কর্মকর্তা বলেন, “ গ্রেপ্তার ব্যক্তি আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের একজন সদস্য। উদ্ধার হওয়া এসব স্বর্ণের চালান পাচারকারি চক্রের সদস্যরা উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। “
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে বলে জানান,লে. কর্নেল ওয়াহিদুজ্জামান তানজিদ।


আরো বিভিন্ন বিভাগের খবর