শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

আজ কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সাকলাইন আলিফ :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কক্সবাজার আসছেন।
প্রধানমন্ত্রীর সফর কে ঘিরে কক্সবাজারের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে সাজ সাজ রব পড়েছে পুরো জেলায়। নানা রকমের ব্যানার ফেস্টুনে চেয়ে গেছে পুরো শহর।
স্বপ্নের দোহাজারী কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। জনসভা ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

বর্তমান সরকারের নেয়া উন্নয়ন প্রকল্পের মহাযজ্ঞ চলছে কক্সবাজারে। সরকারের নানা উন্নয়ন প্রকল্পের কারণে বদলে গেছে কক্সবাজারের দৃশ্য। আর এ সরকারের মেয়াদের শেষ পর্যায়ে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে উন্নয়ন যজ্ঞ চলমান থাকা পর্যটন নগরী কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল জানান, প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছার পর প্রথমে
দোহাজারী কক্সবাজার স্বপ্নের রেল লাইনের শেষ প্রান্তে আইকনিক রেলস্টেশন প্রাঙ্গনে রেল চলাচলের উদ্বোধন করে সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর তিনি কক্সবাজার থেকে ট্রেনের টিকেট কেটে রামু যাবেন। রামু থেকে দুপুরের পর যাবেন মাতার বাড়িতে।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী জানান, শনিবার দুপুরে প্রধানমন্ত্রী রামু থেকে মাতার বাড়ি আসবেন। এরপর মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চ্যানেলের উদ্বোধন, প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ ১৪ টি প্রকল্পের উদ্বোধন ও চারটির ভিত্তি প্রস্থ স্থাপন করবেন। এরপর তিনি মাতারবাড়ির পুল পাওয়ার মাঠে মহেশখালী উপজেলা আওয়ামীলীগ
আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। সেখান থেকে কক্সবাজার হয়ে ঢাকায় ফিরে যাবেন প্রধানমন্ত্রী।


আরো বিভিন্ন বিভাগের খবর