শিরোনাম :
মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ

চকরিয়ায় তুচ্ছ ঘটনার জেরে টমটম চালককে পিটিয়ে হত্যার অভিযোগ 

নিউজ রুম / ১৮৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

 

চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ ঘটনার জেরে জিসান মোহাম্মদ (২২) নামের এক টমটম চালককে পিটিয়ে হত্যার অভিযোগ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ফেলে যাওয়া সেই চালক অবশেষে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়।

নিহত-জিসান (২২) উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবনগর এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে।

তবে হত্যায় জড়িত সন্দেহে মহিউদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান,বদরখালীতে টমটম চালকের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপুর দিকে অর্তকিত হামলা করে।পরে আহত যুবক জিসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসার জন্য ভর্তি করিয়ে দিয়ে পালিয়ে যান তারা।অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে হাসপাতালে নিয়ে আসা হেলাল নামের এক লোকের স্বাক্ষর ভর্তি রেজিস্ট্রারে রয়েছেন।এছাড়াও হাসপাতালের সিসি ফুটেজে লোক চিহৃিত করার তথ্য পাওয়া যাবে বলে ধারণা হচ্ছে।

চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,আহতাবস্থায় হাসপাতালে ফেলে যাওয়া যুবক জিসানের মরদেহ উদ্ধার করেন পুলিশ।নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে।ঘটনার রহস্য উদঘাটন সহ জড়িতদের ধরতে মাঠে পুলিশ কাজ করছেন।তবে লোকের কথা,টমটম ইস্যুতে ঘটনা হয়।সুতরাং জিজ্ঞেসা বাদের জন্য সন্দেহ জনক এক লোককে আটক করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর