শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

দুই লাখ ৬০ হাজার পিস ইয়াবা ও এক কেজি আইস উদ্ধার

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ৫৯ গ্রাম  ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।
গতকাল শুক্রবার গভীর রাতে টেকনাফের সাবরাং ও শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে এই ইয়াবা ও আইস উদ্ধার করা হয়।
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে টেকনাফের সাবরাংয়ের আচারবুনিয়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে সাবরাং বিজিবি ফাঁড়ির একটি টিম উক্ত এলাকায় নাফ নদীর তীরে বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। এসময় রাতে বিজিবি টহলদল চারজন ব্যক্তিকে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে নৌকায় করে নাফ নদী পার হয়ে সীমান্তের শূণ্যলাইন অতিক্রম করে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া করলে রাতের অন্ধকারের সুযোগে উক্ত ব্যক্তিরা প্লাস্টিকের ব্যাগ ফেলে পার্শ্ববর্তী কেওড়া বনে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ফেলে যাওয়া ৪টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে তার ভেতর থেকে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
অপর দিকে একই সময় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির অপর একটি টিম শাহপরীরদ্বীপের  জালিয়াপাড়া নামক এলাকা দিয়ে নাফ নদী পার হয়ে  মাদকের একটি চালান আসার খবরে অভিযান চালায়।
এসময় বিজিবি টহলদলের সদস্যরা মাদক কারবারিদের ধাওয়া করলে মাদরকারবারীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা উক্ত এলাকায়  ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে তার ভেতর থেকে ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
বিজিবি অধিনায়ক জানান মাদক কারবারীদেরকে সনাক্ত করার জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার করা ইয়াবা ও আইস টেকনাফ থানায় জমা দেয়া হয়েছে।

 


আরো বিভিন্ন বিভাগের খবর