শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

টেকনাফে বিজিবির অভিযান এক লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ

নিউজ রুম / ১৩৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের সদর ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদীর পাড়ে অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করে বিজিবি জোয়ানরা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া বিওপি’র সদস্যরা গফুরের প্রজেক্ট এলাকায় নাফ নদীর পাড়ে এ অভিযান চালায় বিজিবি। তবে পাচারকারীরা নাফ নদীর পার্শ্বে ঘন কেওড়া বাগানের ভিতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।

টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ আজ মংগলবার দুপুরে জানান, মঙ্গলবার সকালে মিয়ানমার হতে মাদকের চালান বাংলাদেশে পাচার হওয়ার গোপন সংবাদ ছিল। রাতে সদর ইউনিয়নের নাজিরপাড়া বিওপি’র সদস্যরা গফুরের চিংড়ি প্রজেক্ট এলাকায় কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। ভোরে  চারজন ব্যক্তি একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূণ্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি সদস্যরা। এ সময় টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করলে অন্ধকারের সুযোগে নৌকা হতে লাফিয়ে নাফ নদীর পার্শ্বে ঘন কেওড়া বাগানের ভিতর হয়ে সাতরিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। টহলদল তল্লাশী করে নৌকার পাটাতনের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৪টি প্লাস্টিকের ব্যাগের রাখা এক লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করে।

 


আরো বিভিন্ন বিভাগের খবর