শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

চকরিয়া থেকে ৩ টি এলজি উদ্ধার

নিউজ রুম / ১৮৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া থেকে তিনটি দেশীয় তৈরি এলজি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। তবে এই সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বুধবার রাত ৮ টার দিকে লামা আলীকদম সড়কের পাশ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের লামা আলীকদম সড়কের পাশে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে গোপনে এমন সংবাদ পাওয়ার পর, ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ এস আই এস এম জামাল উদ্দিন চৌধুরী, এসআই মোঃ সুজাউদ্দৌলা, এসআই মানিক কুমার, এএসআই শরীফ হোসেন সহ একদল পুলিশ রাত আটটার দিকেই ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ অস্ত্রধারীরা অস্ত্র ফেলে গহীন বনের দিকে পালিয়ে যায়।

পরে পুলিশ উক্ত স্থানে তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় তৈরি এলজি বন্দুক উদ্ধার করে।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে হয়তো অবৈধ অস্ত্রধারীরা কোন পরিকল্পনা করছিল। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর