শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি অভিযান অস্ত্র-গুলি সহ আটক ৯

নিউজ রুম / ১৯৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত এপিবিএনের সদস্যদের সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের পৃথক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অস্ত্র-গুলি সহ ৯ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন।

গতকাল সোমবার রাতে উখিয়ার ৪ ও ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

এসময় ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ টি শটগান, ২ টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড রাইফেলের গুলি, ৩ রাউন্ড কার্তুজ ও ৩টি কালো রঙের হাফ হাতা গেঞ্জিসহ ৫ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়।

আটক এই ৫ জন হলেন, ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুর জব্বারের ছেলে মো. হানিফ (৩০), একই ক্যাম্পের আবদুর রশিদের ছেলে মনির আহমদ (৩৫), আবদুল মাবুদের ছেলে আব্দুল হামিদ (২৩), আজিজুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (১৯) ও ৭ নম্বর ক্যাম্পের রশিদুল্লার ছেলে জাহিদ আলম (২৭)।

৩ নম্বর ক্যাম্পের অভিযানে ২টি ওয়ান শুটারগান, ৯ রাউন্ড রাইফেলের গুলিসহ ৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

আটক এই ৪ জন হলেন, ওই ক্যাম্পের আবুল হোসেন ছেলে হামিদ হোসেন (২৮), মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইয়াছিন (অপ্রাপ্তবয়স্ক), মৃত বশির আহমদের ছেলে হাসিম উল্লাহ (২৭) ও জাহিদ হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২২)।

উখিয়া ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার গোপন সংবাদে খবর পেয়ে এপিবিএন পুলিশের একাধিক টিম গতকাল সোমবার রাতে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে যায়। এসময়   পুলিশের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা গুলি করতে থাকলে পুলিশও নিজেদের জানমাল ও আত্মরক্ষার্থে ৬ রাউন্ড শটগানের সিসা কার্তুজ ফায়ার করে। পরবর্তীতে রোহিঙ্গা ইউনুসের ঘরের পিছনের পরিত্যক্ত ঘর হতে ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক করে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি।

তিনি জানান, অপর এক অভিযানে ৩ নম্বর ক্যাম্পে গেলে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করতে থাকলে পুলিশও পাল্টা ৫ রাউন্ড শটগানের সিসা কার্তুজ ফায়ার করে। পরে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এব্যাপারে উখিয়া থানায় পৃথক ২ টি মামলা করে আটকদের সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর