শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

চকরিয়ায় এমপি জাফরের বিরুদ্ধে মানববন্ধন

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়া পেকুয়া আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে ভূমি দখল ও স্কুল দখলের অভিযোগ এনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সকাল দশটায় চকরিয়া পেকুয়ার বিভিন্ন এলাকা থেকে আগত ভুক্তভোগীরা মানববন্ধনে অংশ নিয়ে বর্তমান সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে বিভিন্নভাবে তাদের জমি দখল করে নেওয়ার অভিযোগ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া উপজেলা যুবলীগের ১নং যুগ্ম সম্পাদক মামুনুল করিম বলেন, আমার মালিকানাধীন রামপুর মৌজার চিংড়ি ঘের জাফর আলম এমপি হওয়ার পরপরই তার ভাতিজা জিয়াবুল, ভাগিনা মিজান, জামাল চেয়ারম্যানের বাহিনী দিয়ে জবরদখল করে নেন। আমার ঘের ফেরত দেওয়ার কথা বলে এমপি জাফর নগদ ২২ লাখ টাকা চাঁদা নেওয়ার পরেও আমাকে চিংড়ি ঘের ফেরত দেননি।

এ যন্ত্রণা সহ্য করতে না পেরে স্ট্রোক করে বর্তমানে প্যারালাইজড অবস্থায় জীবনযাপন করছেন বলে জানান তিনি।

বিএমচর এলাকার মাস্টার আবু হানিফ বলেন, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত অনুশীলন একাডেমি এমপি জাফর আলম বন্ধ করে দেন। তার কিছুদিন পরে ওনার অনুসারীদের দিয়ে একই নামে আরেকটি প্রতিষ্ঠান খুলেন।

মানববন্ধনে চকরিয়া ও পেকুয়া এলাকার দুই শতাধিক ভুক্তভোগী নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন থেকে অবিলম্বে এই ভূমিদস্যু ও জবরদখলকারী চক্রকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা।

এ বিষয়ে এমপি জাফর আলম বলেন,এসব বিষয়ে আমি কিছুই জানিনা। বিএম চরে আমার ও আমার পরিবারের কোন জমি নেই।


আরো বিভিন্ন বিভাগের খবর