শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

চকরিয়া কল্যাণ পার্টির নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার-০১ আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান হাতঘড়ি মার্কার প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নির্বাচনী প্রচারণার অফিস পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা; এসময় আগুনে একটি দোকানও পুড়ে গেছে।
রোববার গভীর রাতে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চকরিয়ার ইউএনও মো. ফখরুল ইসলাম।
কল্যাণ পার্টির চেয়ারম্যান ও হাতঘড়ি প্রতীকের  সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম অভিযোগ করে বলেন, রোববার গভীর রাতে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী সিএনজি স্টেশনের কাছে হাতঘড়ি মার্কার নির্বাচনী প্রচারণার অফিসে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন চকরিয়া উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। প্রায় আধাঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই আগুনে ১টি সার এবং কীটনাশকের দোকান এবং নির্বাচনী অফিস সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকানের মালামাল ছাড়াও নির্বাচনী অফিসের পোস্টার লিফলেট সহ প্রচুর নির্বাচনী সরঞ্জাম পুড়ে গেছে।
তবে গত কয়েকদিন ধরে ট্রাক প্রতীকের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর কতিপয় সন্ত্রাসীদের হুমকি-ধমকী দেওয়ায় প্রাথমিকভাবে তারাই আগুন লাগিয়ে থাকতে পারে বলে ধারণা হাতঘড়ি প্রতীকের এ প্রার্থী।
ইউএনও ফখরুল বলেন, সকালে ঘটনার খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে হাতঘড়ি প্রতীকের নির্বাচনী অফিস ও একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। কে বা কারা আগুন লাগিয়ে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার ব্যাপারে নির্বাচনী দায়িত্বে থাকা বিচারিক হাকিমকে অবহিত এবং জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা হয়েছে বলে জানান তিনি।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর