শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

রামুতে জমি বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই, গ্রেপ্তার ১

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

আলম নুরুল :
কক্সবাজারের রামু উপজেলায় ‘জমি বিরোধের জেরে’ ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছে।
এ ঘটনায় ছোট ভাই পালিয়ে গেলেও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৯ টায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের  কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান রামু থানার উপ-পরিদর্শক (এসআই) হিমেল রায়।
নিহত আয়ুব আলী (২৫) ওই এলাকার মৃত বশির আহমদের ছেলে।
নিহতের ছোট ভাই মো. ইয়াছিন পেশায় পশু চিকিৎসক। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
হিমেল রায় বলেন, শুক্রবার সকালে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় জমি বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলা বড় ভাই খুন হয়েছে বলে ৯৯৯ নম্বরের ফোন থেকে কল করে পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘটনায় জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনায় জড়িত ছোট ভাই মো. ইয়াছিন পালিয়ে গেলেও তার স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
খুনিয়াপালং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল্লাহ বিদ্যুৎ বলেন, বড় ভাই আয়ুব আলীর সঙ্গে ছোট ভাই মো. ইয়াছিন্ন মধ্যে দীর্ঘদিন ধরে মায়ের মালিকাধীন জমি সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তার (আয়ুব আলী) মা সহ আপন ছোট ভাই নিহত আয়ুব আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। এ ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এসআই হিমেল রায় বলেন, প্রাথমিকভাবে জমি বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর