শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

খুটাখালীতে ৩০ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ বন্ধ করে সড়কের জায়গা দখল

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় সড়ক দখল করে ৩০ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছে একদল ভুমিদস্যু। উপজেলার খুটাখালী ৭নং ওয়ার্ড কাঠালিয়া পাড়া, নয়াপাড়া, শিয়াপাড়া, কাছারি পাড়া গ্রামের মানুষ গ্রামের চতুষ্পার্শ্বের জমিতে লবন ও চিংড়ী চাষ করে জীবীকা নির্বাহ করে। এসব জমিতে উৎপাদিত লবন ট্রাক ও লরি সহ বিভিন্ন ছোট-বড় গাড়ীতে করে দেশের বিভিন্ন শহর বন্দরে পরিবহন করার একমাত্র সড়কটি কাঠালিয়া পাড়া সড়ক। সড়কটির প্রয়োজনীয়তা বিবেচনা করে স্থানীয় ইউনিয়ন পরিষদের খরচে ব্রীক সলিন করা হয়েছিল। কিন্তু দখলবাজ কাঠালিয়া পাড়া গ্রামের শাহ আলমের পুত্র মিজানুর রহমান, নাছির উদ্দিন, ও মৃত তৈয়ম গুলালের পুত্র শাহ আলম, সামশুদ্দিনের পুত্র জয়নাল উদ্দিন ও মৃত তৈয়ম গুলালের পুত্র শফিকুর রহমান গং একটি সন্ত্রাসী গোষ্টি। সড়কটি তাদের বাড়ী সংলগ্ন হওয়ার সুযোগে রাতের আঁধারে সড়কটির ইটগুলো খুলে নিয়ে টিনের বেড়া দিয়ে সড়কটি দখল করে নেয়ায় বন্ধ হয়ে গেছে এই এলাকার পরিবহন সুবিধা। অথচ বাণিজ্যিক গুরুত্বে দীর্ঘদিনের এই সড়কটির প্রয়োজনীয়তাবৃদ্ধি পাওয়ায় ২০২৩ অর্থবছরে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড ৩০ কোটি টাকা বরাদ্ধে সড়কটির উন্নয়ন কাজ চলমান ছিল। ওই সন্ত্রাসী পরিবারের সদস্যরা সড়ক বন্ধ করে মারমুখি আচরনের কারনে এক কিলোমিটার কাজ সমাপ্ত করলেও ওই বাড়ী সংলগ্ন দুইশত ফিট কাজ না করেই বিদায় নেয় ঠিকাদার। গ্রামবাসীর দাবী, ফুলছড়ি মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত ৪০৫৯ দাগের উপর স্থিত রাস্তা এটি যা দিয়ে নয়াপাড়া, শিয়াপাড়া, কাছারি পাড়া, লোকজনের চলাচলের ও একমাত্র পথ। উক্ত পথ দিয়ে স্কুল, কলেজে পড়ুয়া ও লোকজন এই পথ দিয়ে যাতায়াত করে। কিন্তু চলাচল পথের দক্ষিণ পার্শ্বে লোকজন পথের জায়গা নিজের দখলে নেয়ায় সড়কটি সংকোচিত হয়ে যায়। চলাচল পথ খানা সিট অনুযায়ী প্রশস্থকরন একান্ত জরুরী। অন্যথায় এই বর্ষা মৌসুমে জনসাধারণের যাতায়াত, লবন পরিবহন এমন কি লাশ পরিবহনেও অসুবিধা হবে। সড়কটির খুলে দিতে ইউএনও সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


আরো বিভিন্ন বিভাগের খবর