চকরিয়ায় নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মোঃ তমজিদুল ইসলাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার(১৭ জানুয়ারী) সকাল ১০টা দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হালাকাকারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত- তমজিদুল ইসলাম (২৫) চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা পাড়ার আবদুল খালেকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান,হালাকাকারা এলাকার গ্রামার স্কুলের পাশে মাস্টার মোঃ গিয়াস উদ্দিনের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদে কাজ করার সময় পা পিছলে পড়ে নিচে পড়ে যায় তমজিদ। পরে গুরুতর আহতাবস্হায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তমজিদ মারা যায়। চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।