শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

টেকনাফে ২ কেজি আইস ও উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা মাদককারবারী আটক

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে ৫৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার পৃথক এই অভিযান চালানোর কথা জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
আবু সালাম চৌধুরী বলেন, মিয়ানমার থেকে অবৈধভাবে ক্রিস্টাল মেথ পাচার হয়ে আসার খবর পায় র্যাব। এ খবরের ভিত্তিতে বুধবার বিকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় র্যাব অভিযান শুরু করে। এ সময় সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে খাইরুল বশর(৩২) নামের এক মাদক কারবারি পালানোর চেষ্টা চালায়। ধাওয়া করে খাইরুলকে আটক করে র‌্যাব সদস্যরা।
“ পরে তাঁর হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ১০ কোটি টাকা মূল্যের ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। “
আটক খাইরুল বশর জাদিমুরা এলাকার নজির আহম্মদের ছেলে।
অপর দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের ক্যাম্প-৮/ই-এ তে অভিযান চালিয়ে ৫৮ হাজার ইয়াবাসহ আবদুল আমিন(৩০) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
তাকে ইয়াবা বেচাকেনার সময় আটক করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী। র‌্যাবের
র্যাবের এই কর্মকর্তা জানান, এ ব্যাপারে টেকনাফ ও উখিয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর