শিরোনাম :
নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ

ইজিবাইকের ধাক্কায় ’পথচারী রোহিঙ্গা নিহত

নিউজ রুম / ১৮৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ায় ‘ইজিবাইকের ধাক্কা খেয়ে অটোরিকশা চাপায়’ পথচারী এক রোহিঙ্গা নিহত হয়েছে।
শনিবার দুপুর সোয়া ১ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) উখিয়া উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানান, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
নিহত গুরা মিয়া (৭২) উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৯ ব্লকের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, দুপুরে উখিয়া উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় গুরা মিয়াকে উখিয়া স্টেশনমুখি একটি ইজিবাইক ধাক্কা দেয়। এতে তিনি সড়কের উপর পড়ে যান। এসময় একই দিক থেকে আসা একটি অটোরিকশা গুরা মিয়াকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই ইজিবাইক চালক গাড়ীটি ফেলে পালিয়ে যায়।
“ পরে স্থানীয়রা আহত গুরা মিয়াকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যান। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ইজিবাইকটি স্থানীয়রা জব্দ করে পুলিশকে তুলে দিয়েছে।
শামীম জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই নিহতের লাশ স্বজনরা হাসপাতাল থেকে বাড়ীতে নিয়ে যায়। ঘটনার ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর