শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

অপহরণের পর আরএসও সদস্যকে গুলি করে হত্যা

নিউজ রুম / ১৬৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

পলাশ বডুয়া :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) এক সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে গুলিবিদ্ধ ওই রোহিঙ্গাকে উখিয়া স্পেশালাইজড হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএন’র সহঅধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রোহিঙ্গার নাম মোহাম্মদ জলিল (৩৫)। তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৩ বক্লের কামাল হোসেনের ছেলে। আরএসওর সক্রিয়া সদস্য ছিলেন তিনি।

১৪ এপিবিএন’র পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ৪ নম্বর ক্যাম্পের এফ ব্লকে এসে ১৫-২০ জনের অস্ত্রধারী একটি গ্রুপ জলিলকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। আজ মঙ্গলবার রাতের কোনো এক সময় তার গুলিবিদ্ধ দেহ ক্যাম্পের অভ্যন্তরে ফুটবল খেলার মাঠে ফেলে রাখে। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সন্ত্রাসীদের গ্রেপ্তারের লক্ষে ক্যাম্প পুলিশ অভিযান পরিচালনা করছে।


আরো বিভিন্ন বিভাগের খবর