শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

উখিয়ার সীমান্ত খালে আরো তিন মরদেহ : উদ্ধার ১

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের সীমান্তবর্তী বালুখালী খালে আরো তিনটি মরদেহ ভেসে এসেছে। এর মধ্যে উখিয়া থানা পুলিশ রবিবার দুপুর দুইটার দিকে একটি মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার এই মরদেহের মাথায় হেলমেট ও হাতে গ্লাভস পরা রয়েছে।

এ ছাড়া বালুখালী খালের একেবারে উপরের দিকে জিরো পয়েন্টের কাছাকাছি এলাকায় আরো দুটি মরদেহ দেখতে পেয়েছে স্থায়ীরা। মরদেহ দুটি খালের ঝোপের মধ্যে ময়লা আবর্জনায় পড়ে রয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে মরদেহ দুটি দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, মরদেহ গুলো মিয়ানমারের বিদ্রোহী কোনো গোষ্ঠীর সদস্যের হতে পারে। তবে এ ব্যাপারে নিশ্চিত কোনো কিছু বলতে পারেনি পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো শামীম হোসেন বলেন, নাফ নদীর সঙ্গে সংযোগ থাকা বালুখালী খালে জোয়ারের পানিতে লাশ ভেসে আসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। সেখান থেকে খবর পেয়ে পুলিশ একটি মরদেহ উদ্ধার করে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শনাক্তের চেষ্টা চলছে। তবে অন্য দুটি মরদেহের ব্যপারে তিনি কিছুই জানায়নি। পুলিশ জানায়, উদ্ধার মরদেহের মাথায় হেলমেট, হাতে গ্লাভস রয়েছে। মরদেহটি ফুলে গেছে। পুলিশ ধারণা করছে, কয়েক দিন আগে নিহত হয়েছে।

এর আগে  শনিবার উখিয়ার সীমান্ত এলাকার রহমতের বিল থেকে অজ্ঞাতপরিচয় একটি মরদেহ  উদ্ধার করে পুলিশ। লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি।


আরো বিভিন্ন বিভাগের খবর