শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে পতিত মর্টার শেল/গ্রেনেড বিস্ফোরণে নিহত/আহত পরিবারের মাঝে বিজিবি’র আর্থিক সহায়তা

নিউজ রুম / ১৬৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

সাম্প্রতিককালে মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে মায়ানমার হতে নিক্ষিপ্ত মর্টার শেল/গ্রেনেড বিস্ফোরণে ০১ জন বাংলাদেশী নাগরিক নিহত এবং কয়েকজন আহত হন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, আহত ও নিহতদের পরিবারের সবাই অসহায় ও হতদরিদ্র। আহতদের অনেকেই অর্থাভাবে যথার্থ চিকিৎসা করাতে পারছেন না। এমনকি এখনও পর্যন্ত তাদের পাশে এসে দাঁড়ায়নি কেউ। গণমাধ্যমের এমন খবরে বিজিবি মহাপরিচালকের নির্দেশে অদ্য ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী আহত আনোয়ারুলকে দেখতে কক্সবাজার সদর হাসপাতালে যান, তার চিকিৎসা বিষয়ে খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী এলাকার নিহত মহিলার আহত ০২ জন নাতী-নাতনীকে দেখতে যান, তাদের খোঁজ খবর নেন এবং বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর