শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

রামুর পানের ছড়ায় বিট কর্মকর্তা জলিলের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

রামু প্রতিনিধি :

রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়ায় স্থানীয় বিট কর্মকর্তা জলিলুর রহমানের বিরুদ্ধে পানের বরজ কর্তন, ঘরবাড়ি ভাংচুর, রাস্তা মেরামতে বাধা, মিথ্যা মামলায় হয়রানি ও ঘুষ দাবিসহ নানা অভিযোগ পাওয়া গেছে। তিনি যোগ দেয়ার পর থেকে পানেরছড়ার পানচাষীরাসহ পাহাড়ি এলাকায় বসবাসকারী লোকজন তার হাতে চরমভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
জলিলুর রহরমানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে শুক্রবার ১৬ ফেব্রæয়ারি এক সংবাদ সম্মেলন করেছে স্থানীয় পানচাষীরা। পানেরছড়া বাজারে বিপুল পানচাষীর অংশ গ্রহণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে অভিযোগ করা হয়, বিটকর্মকর্তা জলিলুর রহমান যোগ দেয়ার পর থেকে উদ্দেশ্যেমূলকভাবে অন্তত ৬০টি পানের বজর কেটে ফেলেছেন। ঘরবাড়ি ভাংচুর করেছেন, ঘুষ না দেয়ায় অনেককে ঘর নির্মাণ করতে দেয়নি। সমতলে পানের বরজ চাষ করলেও অনেক পানচাষীর বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে বিট কর্মকর্তা জলিলুর রহমানের হাতে হয়রানির শিকার পানচাষীসহ অন্যান্য ভুক্তভোগীরা নানা অভিযোগ তুলে ধরেন।
স্থানীয়রা বলেছেন, যুগ যুগ ধরে পানেরছড়ার অধিবাসীরা সরকারি জমিতে পানচাষ করে জীবিকার নির্বাহ করে আসছে। বনবিভাগের সাথে সমন্বয় করে পাহাড় ও সরকারি বাগানের গাছ সংরক্ষণ করেই পানচাষীসহ অন্যান্য কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু বর্তমান বিট কর্মকর্তা জলিলুর রহমান যোগ দিয়ে লোকজনকে চরমভাবে হয়রানি করছেন।
ভুক্তভোগীরা বলেন, জলিলুর রহমান স্থানীয় জনগোষ্ঠীর সাথে সমন্বয় না করে তার ইচ্ছা মতো কর্মকান্ড চালাচ্ছেন। গরীব-অসহায় মানুষের দুর্দশান না দেখে অন্যায়ভাবে পানের বরজ কর্তন, বসতঘর ভাংচুর, ঘর নির্মাণ ও রাস্তাঘাট মেরামতে বাধা দিচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, পানচাষ ও ঘরনির্মাণ করতে গেলে জলিলুর রহমান মোটা অংকের ঘুষ দাবি করেন। টাকা দিতে না পারলে রোপিত পানের বরজ কর্তন। এভাবে তিনি ৬০টির বেশি পানের বরজ কর্তন করেছেন। এতে নিঃস্ব হয়ে গেছেন অসহায় বহু মানুষ। অন্যদিকে যারা ঘুষ দেন তাদের পান বরজ কর্তন করেনি।
বিট কর্মকর্তা জলিলুর রহমানের হয়রানির কথা স্বীকার করেছেন স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া। তিনি বলেন, পানের বরজ কর্তন বিট কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ জানিয়েছেন লোকজন। অভিযোগ পেয়ে চেয়ারম্যান খোদেস্তা বেগম রীণাসহ আমরা সরেজমিনের পরিদর্শনের যাই। কিন্তু বিট কর্মকর্তার দাবি মতো পাহাড় কেটে পান বরজ তৈরির প্রমাণ আমরা পাইনি। যে অভিযোগে পানচাষীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জনগণের জন্যই সরকার। তাই বন বাঁচিয়ে মানুষের জীবিকাও নিশ্চিত করার দাবি জানিয়েছেন পানেরছড়ার শত শত মানুষ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিট কর্মকর্তা জলিলুর রহমান বলেছেন, পাহাড় কেটে সরকারি জমিতে অবৈধভাবে পান বরজ করায় আইন মেনে অভিযান করা হয়। সরকারি সম্পদ রক্ষা করতে গিয়ে তাদের স্বার্থে আঘাত লাগায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর