শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

টেকনাফ সীমান্ত এলাকা শান্ত : অনুপ্রবেশকারী ৫ রোহিঙ্গা মিয়ানমারে ফেরত

নিউজ রুম / ১৩৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি দিয়ে আসা পাঁচ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। আজ রবিবার সকালে জেটি ঘাট থেকেই তাদের ফেরত পাঠানো হয় বলে জানা গেছে। তবে বিজিবির পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি। শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম জানিয়েছে গতকাল শনিবার বিকাল ৫ টায় একটি নৌকা যোগে টেকনাফের শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে ৫ রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করছে। তাদের নাফনদীতেই আটকে রাখে বিজিবি সদস্যরা।  অনুপ্রবেশের চেষ্টাকারী রোহিঙ্গাদের মধ্যে এক মহিলা গুলিবিদ্ধ অবস্থায় এসেছে বলে জানা গেছে।  আজ সকালে রোহিঙ্গাদের মিয়ানমারের প্রান্তে পুশব্যাক করা হয় বলে তিনি শুনেছেন।

এদিকে গতকাল শনিবার রাতে নাফনদীর ওপারে মিয়ানমারে কোন গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ শুনা না গেলেও আজ রবিবার সকাল ১০ টার দিকে নাফ নদীর ওপারে গোলাগুলির শব্দ শুনা গেছে। সীমান্ত এলাকার বাসিন্দারা সকাল ১০ টার পর বেশ কিছু গোলাগুলির শব্দ শুনেছে বলে ইউপি সদস্য আব্দুস সালাম জানিয়েছে।

সীমান্তের নাইকংছড়ির ঘুনধুম উখিয়ার পালংখালী ও টেকনাফ উপজেলার হোয়াইকং সীমান্তও শান্ত রয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছে সীমান্ত থেকে মিয়ানমারের অনেক ভেতরে তারা গোলাগুলির শব্দ কিছুটা আচঁ করা গেলেও তা ভয়াবহ নয়। নাফ নদী দিয়ে যে কোন অনুপ্রবেশ বন্ধে বিজিবি ও কোস্ট গার্ডের টহল জোরদার রয়েছে। ইতিপূর্বে নাফ নদী হয়ে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও কোস্ট গার্ড।

 


আরো বিভিন্ন বিভাগের খবর