
বিডি প্রতিবেদক :
কক্সবাজারের স্বাস্থ্য খাতকে সিন্ডিকেটের কবল থেকে রক্ষার দাবি জানিয়েছে “ আমরা কক্সবাজারবাসী” সংগঠন। কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে অনুষ্ঠিত এক সভায় ডাক্তার মুন্নীর ভূল চিকিৎসা, অপচিকিৎসা ও চিকিৎসাখাতকে জিম্মি করার ফিরিস্তি তুলে ধরেন বক্তারা।
সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সংগঠনের সহ সভাপতি কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, সহ -সভাপতি শামসুল হক শারেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, সহ সভাপতি কমরেড সমীর পাল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, সিন্ডিকেটে জিম্মি হয়ে পড়েছে কক্সবাজারের সরকারি-বেসরকারি স্বাস্থ্য খাত। ডাক্তার মুন্নীর নেতৃত্বে সিন্ডিকেটটির ইশারায় চলে চিকিৎসক, টেকনিশিয়ান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বদলি। এসব নিয়ে কক্সবাজারের স্বাস্থ্য খাতে চলছে চরম নৈরাজ্য।
সম্প্রতি ডাক্তার মুন্নী ওপারেশনের সময় এক রুগীর পেটে কাচি রেখে সেলাই করে দেয়, তার ভুল চিকিৎসায় মারা যায় এক রুগী। এ নিয়ে পুরো জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।