শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

পেকুয়ায় বিশ্ব বন্যপ্রাণী দিবসে মানববন্ধন ও গণ সচেতনতা সমাবেশে বন্যপ্রাণী-অধিকার সমুন্নত করার দাবী

নিউজ রুম / ২০৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন

দেলওয়ার হোসাইন :

‘পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই’ এই প্রতিপাদ্যে কক্সবাজারের পেকুয়াসহ সারা দেশব্যাপি পালিত হয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস।

পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও সেইভ ন্যাচার সেইভ লাইফ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে মানববন্ধন ও গণ সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়।

৩ মার্চ রোববার বিকেল ৩টায় পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও গণ সচেতনতা সমাবেশে প্রধান বক্তৃতার বক্তব্য রাখেন,পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।

বক্তব্যে রাখেন,পরিবেশ কর্মী ও গবেষক সি, আর,এম হাসমত আলী, ওয়াটার কিপার্স বাংলাদেশ এর পেকুয়া প্রতিনিধি পরিবেশ কর্মী, দেলওয়ার হোসাইন, মাস্টার নুরুল হোসেন,নারী নেত্রী শারমিন সুলতানা।

বক্তৃতা বলেন,মানুষের যে-ভাবে বাঁচার অধিকার রয়েছে ঠিক একই ভাবে বন্যপ্রাণীদের বাঁচার অধিকার রয়েছে, উন্নয়নের নামে দিন দিন যেভাবে বনাঞ্চল উজাড় করে বন্যপ্রাণীর অভয়ারণ্য ধ্বংস করা হচ্ছে আগামীতে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

বক্তারা বিশ্ব বন্যপ্রাণী দিবসে বন্যপ্রাণী-অধিকার সমুন্নত করার দাবী জানান।

এ সময় নারী নেত্রী নুরুন নাহার নুরী,শ্রমিক নেতা মোহাম্মদ হোসেন,সংবাদ কর্মী, তৌহিদুল ইসলামসহ স্থানী নারী পুরুষ ও পেকুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর