শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

টেকনাফ পৌরসভায় খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধ-গলিত মৃতদেহ উদ্ধার

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

টেকনাফ পৌরসভায় খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধ-গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় কায়ুকখালী খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।
নিহত ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তার আনুমানিক বয়স ২০ থেকে ৩০ বছর।
তবে নিহতের শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠে ফুলে ফেঁপে যাওয়ায় ৪/৫ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।
ওসমান গনি বলেন, বুধবার দুপুরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় কায়ুকখালী খালে মাছ ধরছিলেন স্থানীয় জেলে আবুল হোসেন নামের এক ব্যক্তি। এক পর্যায়ে তিনি খালে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করেছে।
“ নিহতের শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠে গেছে। এতে তার চেহারা বিকৃত হওয়ার পাশাপাশি শরীর ফুলে ফেঁপে যায়। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন আছে কিনা তাও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, ৪/৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। “
ওসি বলেন, নিছক কোন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে; নাকি হত্যাকাণ্ড পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মুহাম্মদ ওসমান গনি।


আরো বিভিন্ন বিভাগের খবর