শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

৩ দিনে ১১শ’ হোটেল-রেস্তোরাঁয় অভিযান, আটক ৮৭২

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৩ দিনে রেস্তারাঁ মালিক ও কর্মচারীসহ ৮৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ের করা হয়েছে ২০টি মামলা।

গত ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত ঢাকার হোটেল-রেঁস্তোরা, গ্যাস সিলিন্ডারের দোকান ও কেমিক্যাল গোডাউনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ৩ দিনে ১১শর বেশি হোটেল-রেস্তোরাঁয় অভিযানে যায় পুলিশ।

বুধবার (৬ মার্চ) এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার কে এন রায় নিয়তি।

তিনি জানান, ৩ ফেব্রুয়ারি ২৭৫টি হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ৩৪৭ জনকে। ওইদিন ২০৪টি প্রসিকিউশনে দায়ের করা হয়েছে ৫টি মামলা।

দ্বিতীয় দিন ৪ ফেব্রুয়ারি ৪৫৫টি হোটেল-রেস্তোরাঁ, ১০৪টি ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার রাখার দোকান এবং ৩টি কেমিক্যাল গোডাউনে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ২৭০ জনকে। ওইদিন ২০৪টি প্রসিকিউশনে দায়ের করা হয়েছে ৫টি মামলা।

তৃতীয় দিন ৫ ফেব্রুয়ারি ৪০২টি হোটেল-রেস্তোরাঁ, ১০৩টি ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার রাখার দোকান এবং ৫টি কেমিক্যাল গোডাউনে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ২২৮ জনকে। ওইদিন ১৯২টি প্রসিকিউশনে দায়ের করা হয়েছে ১০টি মামলা।

সব মিলিয়ে ৩দিনে অভিযান চালিয়ে মোট গ্রেপ্তার করা হয়েছে ৮৭২ জনকে। একইসঙ্গে ৮৮৭টি প্রসিকিউশনে ২০টি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর