শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মিয়ানমার সংঘাতে গুলিতে এপারে আহত সেই কৃষকের মৃত্যু

নিউজ রুম / ১৮৬ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

রহমান তারেক :

মিয়ানমার সংঘাতে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের উখিয়া সীমান্তে গুলিতে আহত আনোয়ারুল ইসলাম মারা গেছেন।
দীর্ঘ এক মাস চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে তিনি মারা যান।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আনোয়ারুল ইসলাম (৩৫) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল এলাকার আবদুস সালামের ছেলে।
উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, ৬ ফেব্রুরয়ারি আনোয়ারুল ইসলাম সীমান্তবর্তী জমিতে কাজ করছিল। এ সময় মিয়ানমার সংঘাতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী মরিয়ম খাতুন বলেন, তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে। কৃষিকাজ করেই সংসার চালাতেন আনোয়ারুল। প্রতিদিনের মতো সেদিনও জমিতে কাজ করতে গিয়ে আহত হন তিনি। এক মাস চিকিৎসার পরও বাঁচানো গেল না তাকে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, মৃত্যুর ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর