শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

রামুতে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্য আটক

নিউজ রুম / ১৪৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের রামু উপজেলার ঘোনারপারা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৭টি আগ্নেয়াস্ত্র গোলাবারুদ ও গান পাউডার সহ এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র্যাব ১৫।

র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো আবু সালাম চৌধুরী আজ শনিবার বিকেলে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোপন সুত্রে খবর পেয়ে কক্সবাজার র্যাব ১৫ এর একটি টিম আজ শনিবার ভোর রাতে  রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ঘোনারপারা পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় র্যাব টিম জানতে পারে যে  ঘোনারপাড়ার মোঃ নুরুল আবছারের আস্তানায়  কতিপয় দুষ্কৃতিকারী বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এ সময় র্যাব দলের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত আবছার পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী ও অস্ত্র কারবারি মনছুর আলম (২০) কে গ্রেফতার করে রয়াব। গ্রেফতার মনসুর পার্শ্ববর্তী বাইশারী ইউনিয়নের থিমছড়ি এলাকার আব্দুল খালেকের পুত্র। পরে উক্ত আস্তানা তল্লাশী করে ১টি এলজি ৬টি ওয়ান শুটার গান, ০২ রাউন্ড গুলি, ২০০ গ্রাম গান পাউডার এবং অস্ত্র বিক্রয়লব্ধ ২ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মনছুর  আন্তঃজেলা ডাকাত সর্দার ও অস্ত্র ব্যবসায়ী নুরুল আবছার ওরফে ডাকাত আবছারের ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী হিসেবে কাজ করে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত মনছুর ও পলাতক আসামী পরস্পর পরস্পরের সহযোগীতায় বিভিন্ন মাধ্যমে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ এবং নিজেদের হেফাজতে মজুদ করে থাকে। এসকল অস্ত্র-গোলাবারুদ নিজেদের ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহারসহ দীর্ঘদিন যাবৎ কক্সবাজার শহর এবং শহরের পার্শ্ববর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গোলাবারুদ বিক্রি করে বলে জানায়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মনছুর আলম এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে রামু থানায় অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর