শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মহেশখালীতে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান :অস্ত্র ও সরজ্ঞামাদিসহ বাবা-ছেলে তিনজন আটক

নিউজ রুম / ১৭৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছে র্যাব; এসময় বেশ কিছু অস্ত্র ও সরজ্ঞামাদিসহ বাবা-ছেলে তিনজনকে আটক করেছে র্যাব।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, শনিবার ভোরে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব পুঁইছড়াস্থ পাহাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
আটকরা হল- মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিসপাড়া এলাকার ফকির মোহাম্মদের ছেলে ফরিদুল আলম (৫৪) এবং তার ছেলে জিসাদ ওরফে সোনা মিয়া (২২) ও মো. বাহিম (২০)।
সাজ্জাদ হোসেন বলেন, মহেশখালী উপজেলার দুর্গম পাহাড়ী এলাকায় সংঘবদ্ধ একটি চক্র কারখানা স্থাপন করে তৈরী অস্ত্র দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহ করে আসার গোপন তথ্য পায়। এর ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব পুঁইছড়াস্থ খজ্ঞরী বাপেরঘোনা গহীন পাহাড়ী এলাকায় র্যাবের একটি দল অভিযান চালায়। এতে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৫/৬ জন লোক দুর্গম পাহাড়ে দিক-বিদিক ছুটাছুটি করে। এসময় ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
“ পরে আটকদের স্থাপিত কারখানা থেকে দেশিয় তৈরী ২ টি বন্দুক, ১ টি ড্রিল মেশিন, ১ টি হাতুড়ি, ১ টি করাত, ৪ টি লোহার পাইপ, ২ টি লোহার ব্যারেল, ১ টি হেক্সো ব্লেড, ২ টি লোহা কাটার ব্লেড, ৬০ টি ওয়াশার, ২ টি পাজ্ঞিং রড, ২ টি বড় নাট, ১ টি রেজ্ঞ, ১ টি স্টিল সীট, ৩ টি লোহার অংশ ও ব্রাশ সহ বেশ কিছু অস্ত্র তৈরীর সরজ্ঞামাদি পাওয়া যায়। “
র্যাবের এ কর্মকর্তা বলেন, “ আটকরা তিনজনই বাবা-ছেলে। অস্ত্র তৈরী ও বেচাকেনা তাদের পারিবারিক ব্যবসা। সন্ধান পাওয়া কারখানায় তৈরী অস্ত্র তারা কক্সবাজার শহরের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প এবং দেশে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল। “
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।


আরো বিভিন্ন বিভাগের খবর